শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য - The News Lion

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য




দি নিউজ লায়ন ;  ফের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি।  সম্প্রতি, তাঁকে বাড়িতে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন তাঁর বাড়িতে দেখা করতে।  


জানা গিয়েছে, শ্বাসকষ্ট নিয়ে তাঁকে উডল্যান্ডে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৭০-এর আশেপাশে।  গত বছরেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেবারও শ্বাসকষ্ট নিয়ে বুদ্ধদেববাবু ভর্তি হন৷ তবে শুরু থেকেই হাসপাতালে আসতে চাইছিলেন না তিনি৷  তাঁর ক্রনিক সিওপিডি-এর সমস্যা রয়েছে৷ এই সমস্যা তার  বহুদিনের৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.